মেজর (অব.) আলিউজ্জামান জোয়ার্দ্দার
মুক্তিযোদ্ধা ও চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক মেজর (অবঃ) আলিউজ্জামান জোয়ার্দ্দার (৬৪) গত বৃহস্পতিবার ঢাকার এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যা, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। স্থানীয় টাউন মাঠে গতকাল জানাজা ও গার্ড অব অনার প্রদান শেষে পুরাতনপাড়া পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
