শফিকুল হক চৌধুরী নুরনবী
শহীদ শফিকুল হক চৌধুরী নুরনবীর ৪২তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তান সেনাবাহিনী নুরনবীকে ঢাকা ক্যান্টনমেন্টে আটক রেখে চরম নির্যাতনের পর নির্মমভাবে হত্যা করে। এ উপলক্ষে আজ তার ভাই উত্তরা ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ জেনারেল ম্যানেজার সেলিম নজরুল হকের নয়াপল্টনস্থ বাসভবনে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
এম এ হক
সাবেক মন্ত্রী, উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তা, লেখক ও দারিদ্র্য বিমোচনের প্রবক্তা এম এ হকের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বনানী কবরস্থানে ও তার কন্যা রেহানা আশিকুর রহমানের বাসভবনে কোরআনখানির আয়োজন করা হয়েছে। বন্ধু-বান্ধব, গুণগ্রাহী ও আত্মীয়দের মরহুম এম এ হকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও দোয়া করতে এম এ হক ফাউন্ডেশন ও পরিবারের পক্ষ থেকে অনুরোধ করেছে।
