শোক সংবাদ

আপডেট : ০৫ এপ্রিল ২০১৩, ২২:৪৪
এহসানুল হক টুনু রোটারী ক্লাব অব কুমিল্লা লালমাইয়ের প্রাক্তন সভাপতি, সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান এহসানুল হক টুনু (৫৪) গত সোমবার রাতে কান্দিরপাড়ের বাসভবনে মস্তিষ্কে রক্তক্ষরণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যা রেখে যান। কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক রোটারিয়ান আলহাজ্ব মো. ওমর ফারুকসহ বিভিন্ন রোটারী ক্লাবের রোটারিয়ানবৃন্দ, রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। মরহুমের বড় ভাই আইনুল হক মুন্না দৈনিক ইত্তেফাকের সিনিয়র আর্টিস্ট। আবদুর রহমান খান যশোরের শিল্প শহর নওয়াপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান খান (৬০) গত বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি গুয়াখোলা গ্রামে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কোব্বাত হোসেন বগুড়ার সোনাতলা পৌর সদরের প্রবীণ শিক্ষক কোব্বাত হোসেন (৭০) গতকাল সকালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তার মৃত্যুতে সোনাতলা প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সহ-সাধারণ সম্পাদক নিপুন আনোয়ার কাজলসহ উপজেলার সকল শিক্ষক শোক প্রকাশ করেছেন। শহরবানু বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম ইউসুফ আলীর মা শহরবানু (৭৫) গতকাল বিকালে সলিয়াবাকপুর গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ১ মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য মো. মনিরুল ইসলাম মনিসহ স্থানীয় রাজনৈতিক নেতারা শোক প্রকাশ করেছেন। মোহাম্মদ আলী বগুড়ার বিশিষ্ট সমাজকর্মী ও প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেসসচিব মো. নজরুল ইসলামের পিতা মোহাম্মদ আলী (৯২) গতকাল সকালে বার্ধক্যজনিত কারণে বগুড়ার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী, ২ পুত্র, ৫ কন্যা ও অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মোহাম্মদ আলীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।