রাজধানীতে আওয়ামী লীগের শতাধিক সমাবেশ

আপডেট : ০৫ এপ্রিল ২০১৩, ২৩:১৬
‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে গতকাল শুক্রবার রাজধানীর শতাধিক স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। নগরীর প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিয়নে আজ শনিবার সতর্ক অবস্থানে থাকবে আওয়ামী লীগ। লংমার্চকে কেন্দ্র করে কেউ যাতে অরাজকতা সৃষ্টি করতে না পারে সেজন্য জনগণের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দল।