চট্টগ্রাম ইপিজেডে (সিইপিজেড) এক্সেলশিওর সুজ নামের একটি প্রতিষ্ঠানে গতকাল শুক্রবার ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বাংলাদেশি মালিকানাধীন এই প্রতিষ্ঠানটির ৩টি ইউনিট আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। বিকাল ৩টায় আগুন লাগার পর ‘এক্সেলশিওর সুজ’ কারখানা, গুদাম ও অন্যান্য ইউনিটগুলো টানা সাড়ে ৪ ঘণ্টা আগুনের ভয়াবহ লেলিহান শিখায় ভস্মীভূত হয়।
ইপিজেড জেনারেল ম্যানেজার এসএম আবদুর রশিদ ঘটনাস্থল থেকে জানান, সন্ধ্যে সাড়ে ৭টায় আগুন লাগার সাড়ে ৪ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতি ব্যাপক।
সিগারেটের অবশিষ্ট অংশ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। চট্টগ্রামের আগ্রাবাদস্থ দমকল নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, আগুন নেভাতে তাত্ক্ষণিকভাবে ৫টি দমকল স্টেশনের ১৬টি গাড়ি ঘটনাস্থলে ছুটে যায়। ইপিজেড ৪নং সড়কে অবস্থিত এক্সেলশিওর সুজ-এর আগুন নেভানোর কাজ রাত ৮টা পর্যন্ত অব্যাহত ছিলো।
