‘মিডিয়া গসিপ’-এ রিঙ্কু ও রূপম

আপডেট : ০৬ এপ্রিল ২০১৩, ১৯:২৮
একুশে টেলিভিশনের জনপ্রিয় সেলিব্রেটি টক শো ‘মিডিয়া গসিপ’-এর এবারের পর্বে অতিথি হয়ে এসেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রিঙ্কু ও রূপম। তারা দু’জনেই এ সময়ের সংগীত, সংগীতশিল্পসহ সংগীত বিষয়ক নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন উপস্থাপকের সঙ্গে। পাশাপাশি আরও আলোচনা করেছেন নিজেদের ব্যক্তিগত বিষয় ও মিডিয়ার এ সময়ের বিতর্কিত বিষয়সমূহ নিয়ে। তানভীর তারেকের উপস্থাপনায় অনুষ্ঠানটির প্রযোজনা করেছেন ইসরাফিল শাহীন। একুশে টেলিভিশনে প্রচার হবে আজ রাত ১০টা ১০ মিনিটে।