সিআইপিতে ভূষিত ১৩ অনাবাসী বাংলাদেশি

আপডেট : ০৬ এপ্রিল ২০১৩, ২০:২৪
বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৩ অনাবাসী বাংলাদেশিকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) ঘোষণা দিয়েছে সরকার। সম্প্রতি তাদের নাম গেজেটে প্রকাশ করা হয়েছে। আর গেজেট প্রকাশের দিন থেকে এক বছরের জন্য সরকার ঘোষিত বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করবেন তারা। ২০১০ সালে অবদানের জন্য এ স্বীকৃতি দেয়া হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের গেজেটে দেখা গেছে, বৈদেশিক মুদ্রা প্রেরণকারী হিসেবে ১০ অনাবাসী বাংলাদেশিকে সিআইপি দেয়া হয়েছে। এরা হলেন:মোহাম্মদ আব্দুর রহিম (যুক্তরাজ্য), মো. লিয়াকত আলী (সৌদি আরব), মোহাম্মদ রেজাউল আজিম (সংযুক্ত আরব আমিরাত), মোহাম্মদ ইদ্রিস (ইটালি), জাহাঙ্গীর মোহাম্মদ হোসেন (ইটালি), বেগম মেহেরুন নেছা আখতার (ওমান), সিনথিয়া রহমান (অস্ট্রেলিয়া), কাজী নূরুল আলম (সৌদি আরব), ড. এমজি মৌলা মিয়া (যুক্তরাজ্য) এবং মোহাম্মদ আব্দুল্লা (কুয়েত)। বাংলাদেশি পণ্যের আমদানিকারক হিসেবে রাশিয়া প্রবাসী মনোয়ার হোসেন এবং সংযুক্ত আরব আমিরাতের মুহাম্মদ আলী ও এএইচএম তাজুল ইসলাম।