নাসিরনগরে গৃহবধূ গণধর্ষণের শিকার গ্রেফতার তিন

আপডেট : ০৬ এপ্রিল ২০১৩, ২০:৫৪
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক স্বামী পরিত্যক্তা গৃহবধূকে খালুর ঘর থেকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে পালাক্রমে লম্পটরা ধর্ষণ করেছে। এ ব্যাপারে ৫ জনকে আসামি করে ওই গৃহবধূ থানায় মামলা দিয়েছে। পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, উপজেলার নূরপুর গ্রামের স্বামী পরিত্যক্তা (৩০) পূর্বভাগ গ্রামে খালুর বাড়িতে বেড়াতে যায়। বৃহস্পতিবার রাতে তাকে ভয়ভীতি দেখিয়ে বাড়ির পার্শ্ববর্তী কদমতলী মাঠে নিয়ে গিয়ে ৫ লম্পট পালাক্রমে ধর্ষণ করে। তার চিত্কারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। শুক্রবার এ ব্যাপারে ধর্ষিতা নাসিরনগর থানায় মামলা করলে রাতে থানা পুলিশ ধর্ষক সৈয়দ মিয়া (৩০), নূরুল হক (৪৫) ও শাহাজাহান মিয়াকে (৪০) গ্রেফতার করে। নাসিরনগর থানার ওসি আবদুল কাদের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযুক্ত তিনজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।