নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের শ্রী শ্রী গোপীনাথ মন্দিরের দেবোত্তোর সম্পত্তি দখলের প্রতিবাদে গতকাল শনিবার নেত্রকোনা জেলা প্রেসক্লাব সড়কে রায়পুরবাসি মানববন্ধনের আয়োজন করে। পরে জেলা প্রশাসন বরাবরে স্মারকলিপি প্রদান করে। মানববন্ধন শেষে মন্দির কমিটির সেবায়েত বিশিষ্ট মুক্তিযোদ্ধা সুদীপ কুমার মজুমদার বলেন, ৭৬ বছর পূর্ব থেকে এখানে এই মন্দির প্রতিষ্ঠিত হয়। কিন্তু কতিপয় লোক মন্দিরের স্থান দখলের জন্য কয়েকবার অপচেষ্টা করে। কিছু সম্পত্তি ইতিমধ্যেই দখল করা হয়েছে বলে তারা অভিযোগ করেন। এরই প্রতিবাদে এবং প্রশাসনের সহযোগিতা চেয়ে মানববন্ধন করা হয়।
