বারুণী স্নান উপলক্ষে আগামীকাল সোমবার শিবালয়ের আরিচাঘাটে ৩ দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। আরিচার যমুনা নদীতে স্নান উপলক্ষে ইতিমধ্যে অনেক পুণ্যার্থী ও ব্যবসায়ীরা মেলাস্থলে উপস্থিত হয়েছেন। এ উপলক্ষে শিবালয়ের বন্দর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতি বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করেছে।