জাতিসংঘ বলেছে, সংস্থা গাজা উপত্যকায় ২৫ হাজার ফিলিস্তিনি শরণার্থীকে খাদ্য বিতরণ স্থগিত করেছে। ত্রাণ সহায়তা হ্রাসের কারণে বিক্ষুব্ধ একদল গাজাবাসী বৃহস্পতিবার জোরপূর্বক জাতিসংঘের ত্রাণ ও পূর্ত সংস্থা (ইউএনআরডব্লি¬উএ)’র মাঠ কার্যালয়ে ঢুকে গরীব পরিবারের জন্য মাসিক নগদ ভাতা পুনর্বহালের দাবি জানায়। ইউএনআরডব্লি¬উএ’র বাজেট হ্রাসের কারণে পহেলা এপ্রিল এই ভাতা প্রদান বন্ধ করে দেয়া হয়। তারা জোর করে সংস্থার একটি ভবনে ঢুকে পড়ার চেষ্টা করলে জাতিসংঘ নিরাপত্তা কর্মীরা বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। সংস্থার এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা আমাদের কিছু সুবিধাভোগীর অর্থ সহায়তা বাতিলের সিদ্ধান্তের প্রভাব পুরোপুরি বুঝতে পারি। এতে বলা হয়, গত সপ্তাহ জুড়ে বিক্ষোভের কারণে ইউএনআরডব্লি¬উএ’কে ইতোমধ্যে তার অনেক কর্মকাণ্ড বন্ধ করে দিতে হয়েছে।
