ইন্দোনেশিয়ার কারাগারে বৌদ্ধ-মুসলিম দাঙ্গায় নিহত ৮

আপডেট : ০৬ এপ্রিল ২০১৩, ২১:০৫
মিয়ানমার থেকে মাছ ধরার নৌকাযোগে অবৈধভাবে রৌহিঙ্গারা আশ্রয় পাওয়ার লক্ষ্যে ইন্দোনেশিয়ায় প্রবেশ করতে চাইলে তাদের আটক করে এই কারাগারেই রাখা হয়। ইন্দোনেশিয়ার একটি কারাগারে আটক মিয়ানমার থেকে আসা বৌদ্ধ ও মুসলিমদের মধ্যে দাঙ্গায় ৮ ব্যক্তি নিহত হয়েছে। পুলিশের সূত্রে শুক্রবার বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে। পুলিশের একজন সদস্য জানিয়েছেন, নিহতের সবাই বৌদ্ধ ধর্মাবলম্বী। এই সহিংস দাঙ্গায় ২১ মুসলিম আহত হয়েছেন।