চীনের সাংহাইয়ে নতুন এইচ ৭ এন ৯ বার্ড ফ্লু আতঙ্কে হাঁস-মুরগির বাজার সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। জনগণের স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনা করে কর্মকর্তারা এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন নগর কর্তৃপক্ষের এক মুখপাত্র। একটি বাজারে এক কবুতরের ফ্লু ভাইরাস সংক্রমণ ধরা পড়ার পর থেকে সাংহাইয়ে ইতোমধ্যেই ব্যাপকহারে হাঁস-মুরগি নিধন শুরু হয়েছে। শুক্রবার সাংহাইয়ের একটি বাজারে ২০ হাজারেরও বেশি মুরগি নিধন করা হয়েছে বলে জানিয়েছে চীন কর্তৃপক্ষ। — খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
এইচ ৭ এন ৯ ভাইরাসের প্রাদুর্ভাবে এ পর্যন্ত ৬ জন মারা গেছে। নতুন এ ভাইরাসটি আগে কখনো মানবদেহে সংক্রমিত হতে দেখা যায় নি।
