কুকুর ১০ লাখ ডলারের উত্তরাধিকারী!

আপডেট : ০৬ এপ্রিল ২০১৩, ২১:০৫
বেলারুসের ছোট গ্রামের একটি কুকুর ঝুলিক প্রায় ১০ লাখ ডলারের সম্পদের উত্তরাধীকারী হয়ে গেছে। দশ বছরের কুকুরটি বেলারুস বংশোদ্ভদ মার্কিন নাগরিকের সম্পত্তির উত্তরাধিকারী হলো। প্রয়াত মার্কিনী জন ফিয়োদোরোভের জন্ম বেলারুসের ছোট্ট গ্রাম বুদোচকায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। ঝুলিকের মালিক ভাসিলি পোতাপোভ জানান, ফিয়োদোরোভ ২০০৭ সালে বেলারুসে তার জন্মস্থানে এসেছিলেন। তখন ঝুলিককে দেখে ফিয়োদোরোভের নিজের কুকুর ভ্যালেটের স্মৃতি মনে পড়ে যায়। ভ্যালেট ১৯৫০-এর দশকে মারা যায়। ফিয়োদোরোভ অসুস্থ ভ্যালেটের ব্যয়বহুল চিকিত্সার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্ু্ত তখন দেরি হয়ে যায়। ভ্যালেট মারা যায়। সবচেয়ে ভাল বন্ধু ভ্যালেটের মৃত্যুর জন্য তিনি নিজেকে ক্ষমা করতে পারেননি। সেই পরিতাপ থেকে মুক্তি পেতে তিনি বেলারুসে তার নিজের সম্পত্তি একটি কুকরকে দিয়ে যান। ফিয়োদোরোভ বেলারুসে ঝুলিকের জন্য বিশেষ ব্যাংক একাউন্ট খোলেন যাতে এখন ৯ লাখ ৯৩ হাজার ৭০০ ডলার আছে। এছাড়া তার শেষ ইচ্ছা অনুযায়ী ঝুলিকের বিশাল বেড রুম আছে। আছে টিভি, তিনবার ভাল খাবারের ব্যবস্থা, হাঁটার ব্যবস্থা, দুইবার গোসলের ব্যবস্থা। প্রতি বছর একবার বিশ্বভ্রমণের অধিকারও আছে। সে মানচিত্রে যেখানে দেখাবে সেখানেই তাকে নেয়া হবে। -এনডিটিভি