বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার আবেদন শুরু ১০ এপ্রিল থেকে

আপডেট : ০৬ এপ্রিল ২০১৩, ২২:০২
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আগামী ২৩ ও ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা আগামী ১০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত এনটিআরসিএ’র ওয়েবসাইটে (http://ntrca. teletalk.com.bd) অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। পরীক্ষার বিজ্ঞপ্তি এনটিআরসিএ’র ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।