সিদ্ধিরগঞ্জে আচার কারখানায় আগুন

আপডেট : ০৬ এপ্রিল ২০১৩, ২২:০৫
সিদ্ধিরগঞ্জের মিজমিজি মৌচাক এলাকায় গতকাল শনিবার বিকাল ৫টায় নূর ফুড প্রোডাক্ট নামে একটি আচার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আচার তৈরি সরঞ্জাম, তৈরি আচার ও কারখানার ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কারখানার গ্যাস সিলিন্ডার থেকে আকস্মিকভাবে আগুনের সূত্রপাত। পরে তা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। এতে দুই লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।