শিবগঞ্জে আসামি ধরতে গিয়ে পুলিশের গাড়িতে ককটেল হামলা

আপডেট : ০৬ এপ্রিল ২০১৩, ২২:০৫
শিবগঞ্জ ( চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা শিবগঞ্জ উপজেলার কালুপুর গ্রামে পল্লী বিদ্যুত্ সংশ্লিষ্ট মামলার আসামি ধরতে গিয়ে আবারও গত শুক্রবার রাতে ককটেল হামলার শিকার হয়েছে শিবগঞ্জ থানা পুলিশ। শিবগঞ্জ থানার ওসি একেএম মিজানুর রহমান জানান, আসামি জামায়াত নেতা মাওলানা আলাউদ্দিনকে গ্রেফতার করে গত শুক্রবার রাতে থানায় আনার পথে কালুপুর নামের একটি স্থানে তাকে ছিনিয়ে নিতে জামায়াত-শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে পর পর ৩/৪টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে পুলিশের সদস্য আহত না হলেও পুলিশের পিকআপ ভ্যানের ক্ষতি হয়।