ময়মনসিংহের গৌরীপুরে লোকাল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

আপডেট : ০৬ এপ্রিল ২০১৩, ২২:৩৫
ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহ জেলার গৌরীপুর রেল স্টেশনের আউটার সিগন্যালে শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ভৈরবগামী লোকাল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর সন্ধ্যা সোয়া ৭টা থেকে ময়মনসিংহ-ভৈরব, ময়মনসিংহ-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে রওনা দিয়েছে।