দেশজুড়ে ১৪ দলের বিক্ষোভ সমাবেশ আজ

আপডেট : ০৬ এপ্রিল ২০১৩, ২২:৩৬
ইত্তেফাক রিপোর্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল আজ রবিবার রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, বগুড়া, নাটোর, দিনাজপুর, রংপুর, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনীর উপর অতিসমপ্রতি বিএনপি-জামায়াত-শিবির সন্ত্রাসীদের বর্বরোচিত, নিষ্ঠুর আক্রমণে হতাহতের ঘটনা ও অব্যাহত সন্ত্রাস, নৈরাজ্য, ধ্বংসাত্মক, গণতন্ত্র বিরোধী কার্যকলাপের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। ঢাকা মহানগরীর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনের পূর্বপ্রান্তে, মিরপুর-১০ নম্বর গোলচক্কর ও ডেমরার মৃধা বাড়ি মাঠ এই তিন স্থানে বিকাল ৩টায় পৃথক তিনটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে কেন্দ্রীয় ১৪ দলের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।