যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহর কমান্ডার ঢাকায়

আপডেট : ০৬ এপ্রিল ২০১৩, ২২:৪৮
যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের ভাইস অ্যাডমিরাল স্কট এইচ সুইফট তিনদিনের সফরে শনিবার ঢাকায় এসেছেন। বাংলাদেশে অবস্থানকালে ভাইস অ্যাডমিরাল সুইফট বাংলাদেশের নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম. ফরিদ হাবিব এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সাথে সমুদ্র সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। সপ্তম নৌবহরের আওতায় রয়েছে ১২ কোটি ৪০ লাখ বর্গকিলোমিটার এলাকা। যা উত্তরে কুড়িল দ্বীপপুঞ্জ থেকে দক্ষিণে আটলান্টিক এবং ভারত-পাকিস্তান সীমান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক সময় রেখা (ইন্টারন্যাশনাল ডেট লাইন) থেকে ৬৮তম পূর্ব ভূমধ্যরেখা পর্যন্ত বিস্তৃত। যেকোন সময়ের নোটিসে ৬০ থেকে ১০০ জাহাজ, ২০০ থেকে ৩০০ যুদ্ধবিমান, ৪০ হাজার নৌসেনা ও মেরিন কোর সেনাকে এই সপ্তম নৌবহরে নিয়োজিত করা হয়। এর আগে ভাইস অ্যাডমিরাল সুইফট হাওয়াই-এর ইউএস প্যাসিফিক কমান্ডের পরিচালক (অপারেশন্স) ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি