আজ ৭ এপ্রিল রবিবার দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার জ্যেষ্ঠ কন্যা ও দৈনিক ইত্তেফাকের মহিলা অঙ্গন পাতার সম্পাদিকা এবং অন্যতম পরিচালক বেগম আখতারুন্নাহার বেবীর ২১তম মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে আজ মরহুমার ২৫০, পশ্চিম ধানমন্ডি, রোড-১৯ পুরাতন, মধুবাজারের নিজ বাসভবনে বাদ আছর মিলাদ এবং নারিন্দা মসুরীখোলা শাহ্ সাহেবের বাড়ি দরবার শরীফে মরহুমার মাজার সংলগ্ন স্থানে সকালে কোরআন খানি, বাদ এশা মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া বরিশাল (আতাকাঠী) বাকেরগঞ্জে বেগম আখতারুন্নাহার ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসায় কোরআন খানি, বাদ মাগরিব মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের অনুষ্ঠানে শরিক হতে মরহুমার সন্তানগণ অনুরোধ জানিয়েছেন।
