প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বাংলা বিষয়ের প্রস্তুতি

আপডেট : ০৭ এপ্রিল ২০১৩, ১৯:১৭
পঞ্চম শ্রেণির সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বিপরীত শব্দের জন্য ৫ নম্বর বরাদ্দ থাকে যা খুব সহজেই তোমরা পেতে পারো। প্রতিটি গল্প ও কবিতা থেকে গুরুত্বপূর্ণ শব্দগুলো বাছাই করে সেগুলোর বিপরীত শব্দ তোমাদের অনুশীলনের জন্য দেয়া হলো। নিয়মিত অনুশীলনে তোমরা পৌঁছে যাবে সফলতার দ্বার-প্রান্তে। ১। এই দেশ এই মানুষ প্রদত্ত শব্দ বিপরীত শব্দ বাঙালি অবাঙালি দূরে নিকটে / কাছে সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠ সৌভাগ্য দুর্ভাগ্য বন্ধু শত্রু সার্থক ব্যর্থ শ্রদ্ধা অশ্রদ্ধা দেশ বিদেশ আনন্দ নিরানন্দ / বেদনা অল্প অধিক / বেশি আত্মীয় অনাত্মীয় আপন পর মিল অমিল ছোট বড় সুখ্যাতি কুখ্যাতি পথ বিপথ কম বেশি পূর্ণিমা অমাবস্যা ভালোবাসা ঘৃণা সম্পদ বিপদ গৌরব অগৌরব খাদ্য অখাদ্য ভিন্ন অভিন্ন জীবন মরণ ২। ফেব্রুয়ারির গান প্রদত্ত শব্দ বিপরীত শব্দ মুগ্ধ বিরক্ত মধুর তিক্ত শহিদ গাজি ছেলে মেয়ে ভাই বোন সুর অসুর ৩। সুন্দরবনের প্রাণী প্রদত্ত শব্দ বিপরীত শব্দ সুন্দর অসুন্দর / কুিসত উপকার অপকার সত্য মিথ্যা সেকাল একাল দক্ষ অদক্ষ শেষ শুরু প্রচুর অল্প স্মরণ বিস্মরণ দৃষ্ট অদৃষ্ট ভ্রাতা ভগ্নি ধ্বংস সৃষ্টি সম্পদ বিপদ খারাপ ভালো খাদ্য অখাদ্য সম্পূর্ণ অসম্পূর্ণ রাজা প্রজা / রানি যোগ্য অযোগ্য স্বাস্থ্যকর অস্বাস্থ্যকর দেখা অদেখা বিখ্যাত কুখ্যাত পক্ষে বিপক্ষে উচিত অনুচিত সমস্যা সমাধান গণ্য নগণ্য আচার অনাচার ৪। সংকল্প প্রদত্ত শব্দ বিপরীত শব্দ বরণ বিসর্জন / বর্জন আকাশ পাতাল আপন পর বদ্ধ খোলা আশা নিরাশা মরণ জীবন দেশ বিদেশ বীর ভীরু / কাপুরুষ ৫। হাতি আর শেয়ালের গল্প প্রদত্ত শব্দ বিপরীত শব্দ সুন্দর অসুন্দর / কুিসত সভ্য অসভ্য শান্তি অশান্তি অহংকার নিরহংকার দুর্বিনীত বিনীত বুদ্ধিমান বোকা / নির্বোধ ভয় নির্ভয় / সাহস শক্তিশালী দুর্বল ধ্বনি প্রতিধ্বনি স্বাধীন পরাধীন লম্বা খাটো ক্ষিপ্র মন্থর মোটা চিকন অসীম সসীম নতুন পুরাতন দূরে কাছে ঘুম নির্ঘুম নিচু উঁচু শাস্তি পুরস্কার রাজা প্রজা / রানি বিশাল ক্ষুদ্র জোর কমজোর গম্ভীর চঞ্চল প্রস্তুত অপ্রস্তুত জোরে আস্তে ভারী হালকা ৬। শব্দদূষণ প্রদত্ত শব্দ বিপরীত শব্দ শহর গ্রাম / পল্লি ঘুম নির্ঘুম রাত দিন জোরে আস্তে ছোট বড় জীবন মরণ ৭। বীরের রক্তে প্রতিষ্ঠিত দেশ প্রদত্ত শব্দ বিপরীত শব্দ দুরন্ত শান্ত অসীম সসীম স্বাধীনতা পরাধীনতা সুনাম দুর্নাম বীর ভীরু / কাপুরুষ জয় পরাজয় জীবন মরণ পরবর্তী পূর্ববর্তী সহজ কঠিন হালকা ভারী অর্জন বর্জন সম্ভব অসম্ভব অনুরাগ বিরাগ মৃত্যু জন্ম যোগ বিয়োগ প্রবল দুর্বল ভালো মন্দ সাহসী ভীরু শহিদ গাজি সাহসিকতা ভীরুতা আক্রমণ প্রতিরক্ষা / প্রতিরোধ নিরাপদ বিপন্ন পবিত্র অপবিত্র গৌরব অগৌরব দখল বেদখল উপর নিচ ৮। বই প্রদত্ত শব্দ বিপরীত শব্দ ভালো মন্দ আলো অন্ধকার জ্বলা নেভা ভয় নির্ভয় / সাহস বন্ধ খোলা স্বপ্ন বাস্তব অন্ধ চক্ষুষ্মান ভিন্ন অভিন্ন ৯। শখের মৃিশল্প প্রদত্ত শব্দ বিপরীত শব্দ পছন্দ অপছন্দ সাদা কালো উত্তর দক্ষিণ সকাল বিকাল গ্রাম শহর সুন্দর অসুন্দর / কুিসত নরম শক্ত পুরনো নতুন