আবারও মা হচ্ছেন হ্যালি বেরি

আপডেট : ০৭ এপ্রিল ২০১৩, ১৯:৪১
হলিউডের জনপ্রিয় অভিনেত্রী হ্যালি বেরি আবারও মা হচ্ছেন। প্রেমিক অলিভার মার্টিঞ্জ ও হ্যালি বেরি দম্পতির এটি প্রথম সন্তান হলেও হ্যালি বেরির এটি দ্বিতীয় সন্তান। কেননা, হ্যালি বেরি ও তার সাবেক স্বামী গ্যাব্রিয়েল অব্রির একটি ৫ বছর বয়সী মেয়ে রয়েছে, যার নাম নাহলা। হ্যালি বেরির ঘনিষ্ঠসূত্র জানায়, সন্তান আসছে হ্যালি ও মার্টিঞ্জের ঘরে। সন্তান পৃথিবীতে আগমনের পূর্বেই তারা বিয়ে সম্পন্ন করার পরিকল্পনা করছেন। উল্লেখ্য, হ্যালি বেরি ও অলিভার মার্টিঞ্জ ২০১১ সালে প্রেমের সম্পর্কে জড়ান। সন্তান প্রসঙ্গে হ্যালি বেরি বলেন, ‘আমার মেয়ে নাহলা অনেক দিন ধরেই বলছে যে, আমার একটি ছোট্ট বোন চাই। তাই আমরা সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিই। আমরা উভয়েই প্রত্যাশা করছি যেন আমার মেয়ে সন্তানই হয়।’