জন্মদিন

আপডেট : ০৭ এপ্রিল ২০১৩, ১৯:৪৩
ভূপেন্দার সিং :গজল জগতের এক অনন্য নাম। ভারতের পাঞ্জাবে ১৯৩৯ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৬৪ সাল থেকে তিনি প্লে-ব্যাকে নিয়মিত হন। অসংখ্য চলচ্চিত্রে প্লে-ব্যাক করেছেন তিনি। শুধু প্লে-ব্যাক শিল্পীই নয়, গিটারিস্ট হিসেবেও কাজ করেছেন অসংখ্য জনপ্রিয় গানে। অসংখ্য সম্মাননা অর্জন করেছেন তিনি। আজ তার শুভ জন্মদিন।