২০০ পর্বে ‘লেডিস ফার্স্ট’

আপডেট : ০৭ এপ্রিল ২০১৩, ১৯:৪৬
বাংলাভিশনের নিয়মিত ধারাবাহিক নাটক ‘লেডিস ফার্স্ট’-এর ২০০তম পর্ব প্রচার হবে আজ। নাটকটিতে নতুন মাত্রা যোগ করতে এখন থেকে এতে অভিনয় করবেন দিলারা জামান, ভাবনা ও জেনী। ফজলুল হক আকাশের রচনা ও এসএ হক অলিকের পরিচালনায় বাংলাভিশনে প্রতি শনি ও রবিবার রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হয় ‘লেডিস ফার্স্ট’। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিচি সোলায়মান, রওনক হাসান, নোভা, হোমায়রা হিমু, আলভী, শোয়েব, এটিএম শামসুজ্জামান, সৈয়দ হাসান ইমাম, শর্মিলী আহমেদ, নাসিম, সমু চৌধুরী, ছন্দা, তুষার খান, চিত্রলেখা গুহ প্রমুখ।