গোবিন্দগঞ্জে জামাই বাড়ীতে শ্বশুর খুন

আপডেট : ০৭ এপ্রিল ২০১৩, ২০:৪৯
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামাইয়ের বাড়ীতে শ্বশুড়কে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার নাকাই ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেন (৬৫) গত শুক্রবার রাতে একই গ্রামের আইজার রহমানের পুত্র জামাতা মীর্জাদুলের বাড়ীতে বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে এবং কিছুক্ষণ পর মারা যায় বলে মীর্জাদুলের পরিবার জানায়। অপরদিকে মোয়াজ্জেম হোসেনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে মর্মে মোয়াজ্জেমের ছেলে রাশেদুল ইসলাম ভগ্নিপতি মীর্জাদুলের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলার এজাহার দায়ের করে। এ ঘটনার প্রেক্ষিতে গত শনিবার পুলিশ ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ দেলোয়ার হোসেন জানান, উভয়পক্ষের অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।