চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইভটিজিংরের অভিযোগে চিহ্নিত সন্ত্রাসী মাজহারুল ইসলামকে (২৫) আটক করেছে গোমস্তাপুর থানা পুলিশ। তার কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়। পরে ওই দিন রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
