বগুড়ার আদমদীঘির দুর্গাপুর গ্রামে প্রথম স্ত্রীসহ দুই সন্তান রেখে বিনা অনুমতিতে দ্বিতীয় বিয়ে করা সংক্রান্ত মামলায় স্বামী রুবেল হোসেন এখন জেলে রয়েছে। আদমদীঘির দুর্গাপুর গ্রামের আবুল হোসেনের পুত্র রুবেল হোসেন পার্শ্ববর্তী নিমাইদীঘি গ্রামে কেয়া নামের এক মেয়েকে বিয়ে করে। তাদের দু’টি সন্তান রয়েছে। রুবেল ঢাকার ফতুল্ল¬ার মেট্রো নিটিং এন্ড ডাইং মিলস্ লিমিটেডে ল্যাবরেটরী এসিসটেন্ট হিসেবে চাকরি করতো। সমপ্রতি রুবেল ঢাকায় অবস্থানকালে সাথী আক্তার নামে এক মেয়ের সাথে সম্পর্ক গড়ে তুলে এবং প্রথম স্ত্রী ও দুই সন্তানের কথা গোপন রেখে সাথীকে এফিডেভিডের মাধ্যমে দ্বিতীয় বিয়ে করে ঢাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করাকালে তাদেরও একটি সন্তানের জন্ম হয়। এদিকে স্বামী রুবেলের দ্বিতীয় বিয়ে করার কথা জানতে পেরে বিনা অনুমতিতে দ্বিতীয় বিয়ে করার অভিযোগে তার স্ত্রী কেয়া আদালতে মামলা দায়ের করেন। বর্তমানে ওই মামলায় রুবেল জেল-হাজতে রয়েছে বলে তার পিতা জানান।
