সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৭ এপ্রিল ২০১৩, ২০:৫৩
মৌলভীবাজারে অনলাইন আয় বিষয়ক কর্মশালা মৌলভীবাজার প্রতিনিধি \ বাংলাদেশ সরকারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় এবং স্বনির্ভর বাংলাদেশের সহযোগিতায় শিক্ষিত যুবক-যুবতী ও পেশাজীবী যুবশক্তিকে অনলাইনের মাধ্যমে অর্থ উপার্জন করা সংক্রান্ত ৫দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গত রবিবার মৌলভীবাজার সার্কিট হাউসে শুরু হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) জহিরুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। চিরিরবন্দরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ স্টাফ রিপোর্টার, দিনাজপুর\ গতকাল রবিবার সকালে উপজেলার আব্দুলপুর ইউনিয়নের আন্ধারমুহা আশ্রয়ন প্রকল্পের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১২ পরিবারের মাঝে ত্রাণ মন্ত্রণালয় থেকে পরিবার প্রতি নগদ ৯ হাজার টাকা, ৩ বান্ডিল ঢেউটিন ও ৩০ কেজি চাউল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর প্রতিনিধি জেড, এইচ মোহাম্মদ আলী শামিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী। ধামরাইয়ে সড়ক দুর্ঘটনা, নিহত ২ ধামরাই সংবাদদাতা\ গতকাল রবিবার সকালে ধামরাই উপজেলার শ্রীরামপুরে গ্রাফিক্স টেক্সটাইলস মিলের কাছাকাছি ঢাকা-আরিচা মহাসড়কে ঢাকা থেকে আরিচাগামী লাক্সারি কোচ ঢাকা মেট্রো গ-১৪৬১২৬ এর সাথে ঢাকাগামী গরুবাহী ট্রাক ঢাকা মেট্রো ট-১৪০১৮৩-এর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হয়। আহত হয় বেশ কয়েকজন। আহতদের মধ্যে একজনের অবস্থা ছিল আশংকাজনক। তাত্ক্ষণিক ভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। চরভদ্রাসনে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বসতবাড়ি চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা\ চরভদ্রাসন উপজেলার চর সরবান্দিয়া গ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে গিয়েছে একটি বসতবাড়ি। জানা যায় শনিবার রাতে মুয়াজ্জেম পাট্টাদারের বাড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে যায়। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভানো সম্ভব হলেও ততক্ষণে প্রায় ৪ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। চারঘাটে দুই কোটি টাকার হেরোইনসহ দু’জন আটক চারঘাট (রাজশাহী) সংবাদদাতা \ শনিবার চারঘাটে সোয়া দুই কোটি টাকার হেরোইন ও একটি মাইক্রোবাসসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, রাজশাহীর গোদাগাড়ি উপজেলার মাদারপুর গ্রামের মুজিবর রহমানের ছেলে মনিরুল ইসলাম মনির (৩৭) ও তার সহযোগী একই এলাকার সাইফুল ইসলামের ছেলে টুটুল আলী (১৮)। এ ব্যাপারে চারঘাট মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং আসামিদের গতকাল রবিবার জেল হাজতে প্রেরণ করা হয়। সৈয়দপুরে ইমামদের নিয়ে বিশেষ সভা সৈয়দপুর (নীলফামারী ) সংবাদদাতা \ সৈয়দপুরে শনিবার ইমামদের নিয়ে এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সৈয়দপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা সুপারভাইজার সাইফুল ইসলাম। আলোচনায় অংশ নেন মাওলানা মমিনুল ইসলাম, মাওলানা হোসাইন আহমেদ, মাওলানা ইব্রাহিম খলিল, হাফেজ নূর মোহাম্মদ প্রমুখ। আখাউড়ায় ‘ইটালীস্থ আখাউড়া’ সমিতির ত্রাণ আখাউড়া সংবাদদাতা \ আখাউড়ায় টর্নেডো বিধ্বস্ত এলাকায় নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলার আমোদাবাদ প্রাইমারী স্কুল মাঠে ইটালীস্থ রোমে আখাউড়া জনকল্যাণ সমিতির নিজস্ব অর্থায়নে আখাউড়ার আমোদাবাদ গ্রামের ৬৫টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ ৩ হাজার করে টাকা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন আখাউড়া জনকল্যাণ সমিতির সহ-সভাপতি মোঃ ফেরদৌস,উপদেষ্টা মোঃ সেলিম, আখাউড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, মোঃ ফজলে রাব্বি প্রমুখ। বকশীগঞ্জে ১০ ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা \ শনিবার সন্ধ্যায় বকশীগঞ্জ উপজেলা সদর বাজারে অগ্নিকাণ্ডে ১০টি ব্যবসায়ী প্রতিষ্ঠান ও একটি বাসাবাড়িসহ প্রায় কোটি টাকার মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, পাশের একটি ওয়েল্ডিংয়ের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ঘটনার খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। গঙ্গাচড়ায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা\ উচ্চ ফলনশীল (উফসী) পাট ও পাট বীজ উত্পাদন এবং উন্নত পাট পচন শীর্ষক প্রকল্পের আওতায় গঙ্গাচড়ায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা শনিবার উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। পাট অধিদপ্তর গঙ্গাচড়া আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাট অধিদপ্তর ঢাকা অতিরিক্ত সচিব, পরিচালক (প্রশাসন ও অর্থ) আজিম উদ্দিন আহম্মেদ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান প্রামাণিক। গোপালগঞ্জে ২৫ বসতঘর পুড়ে গেছে গোপালগঞ্জ প্রতিনিধি\ গোপালগঞ্জে অগ্নিকাণ্ডে ২৫টি বসতঘর ও মালামাল ভস্মীভূত হয়ে অন্তত ১ কোটি টাকার ক্ষতি হয়েছে। আগুন নেভাতে গিয়ে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। শনিবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদীঘলিয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আহত হাসমত আলী খাকে গোপালগঞ্জ আড়াইশ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানিয়েছেন, অসাবধানতা বসত হাসমত খা রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। একে একে কবির খা, হারুন খা, হিরু খা, জাফর খা, সাবু খা, শহর আলী খা, হাফিজুর খা, সাঈদুল ভূইয়াসহ ২৫ টি বসত ঘরে আগুন ছড়িয়ে পড়ে। হরিণাকুণ্ডে পুলিশ হত্যা মামলার আসামী গ্রেফতার হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) সংবাদদাতা\ ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে শনিবার ভোরে জামায়াতের রোকনসহ ৫ নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে , গ্রেফতারকৃতরা সবাই গত মাসের ৩ তারিখের জামায়াতের ডাকা হরতালে হরিণাকুণ্ডুর সোনাতনপুর পুলিশ ফাঁড়ির কনসেস্টবল ওমর ফারুক হত্যা মামলার আসামী। গফরগাঁওয়ে অগ্নিকাণ্ডে ৩ টি ঘর পুড়ে ছাই গফরগাঁও সংবাদদাতা\ ময়মনসিংহের গফরগাঁওয়ে শনিবার বিকেলে অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার মশাখালী ইউনিয়নের বলদী গ্রামের প্রতিবন্ধী মো: শহীদুল্লাহ, স্বপন আলী ও আলাল উদ্দিনের বসত ঘরে আগুণে প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়। ইউএনও মো: জসিম উদ্দিন, মশাখালী ইউপি চেয়ারম্যান সেলিম আহম্মেদ সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনা ত্রাণসামগ্রী বিতরণ করেন। মঠবাড়িয়ায় অগ্নিকাণ্ডে বসত ঘর ভস্মীভূত মঠবাড়িয়া সংবাদদাতা\ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের মৌলভী আঃ হামিদের বসতঘর শনিবার দুপুরে অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাড়ির লোকজন না থাকায় দুপুরে হঠাত্ করে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস অফিসে খবর দেয়। মেহেরপুরের কোলা গ্রামে প্রবাসীর বাড়িতে ডাকাতি মেহেরপুর প্রতিনিধি\ মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামের খালপাড়ায় প্রবাসী স্বপন মণ্ডলের বাড়িতে শনিবার ভোরে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর স্ত্রী লিলি খাতুনের হাত-পা রশি দিয়ে বেঁধে ১১ ভরি সোনার অলংকারসহ ২০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। ছাত্রের উপর হামলার প্রতিবাদে লালপুরে মিছিল লালপুর (নাটোর) সংবাদদাতা\ লালপুর উপজেলার লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরীর নেতৃত্বে নবম শ্রেণীর ছাত্র রকিবুল ইসলামের (১৪) উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে শনিবার ছাত্র-ছাত্রীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করে। এসময় তারা লালপুর বাজারের বেশ কয়েকটি দোকান ও যানবাহনে ভাংচুর চালায়। প্রতিবাদে ব্যবসায়ীরা সকাল থেকে দুপর পর্যন্ত দোকান-পাট বন্ধ রাখেন। সিলেটের কোম্পানীগঞ্জে চার বাড়িতে ডাকাতি সিলেট অফিস \ কোম্পানীগঞ্জ উপজেলায় শুক্রবার রাতে পাশাপাশি চারটি বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদল নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিপুল পরিমাণ মালামাল লুটে নিয়েছে। উপজেলার কায়েতগাঁও গ্রামের নুর মিয়া এবং পার্শ্ববর্তী গৌরিনগর গ্রামের কচির হাজী, বারী হাজী ও ইঞ্জাদ হাজীর বাড়িতে এ ডাকাতি হয়। মেলান্দহ আওয়ামী লীগের সম্মেলন মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা \ জামালপুরের মেলান্দহ আদ্রা আওয়ামী লীগের সম্মেলন ৫ মার্চ আ.মন্নান হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের হুইপ মির্জা আজম এমপি এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। সম্মেলনে ফজলুর রহমান ফরহাদকে সভাপতি এবং আব্দুল হাকিমকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের কমিটি গঠন করা হয়। জলদস্যুর হাতে নিহত রামগতির জেলে পরিবারকে চেক প্রদান রামগতি সংবাদদাতা\ বঙ্গোপসাগরে জলদস্যুর কবলে পড়ে নিহত লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আসলপাড়া এলাকার জেলে মো. আবদুল মতিনের পরিবারকে ২০ হাজার টাকার চেক এবং ত্রাণ সহায়তা হিসেবে ৩০ কেজি চাল দেয়া হয়েছে। ওই ঘটনায় নিখোঁজ রামগতির আরও নয় জেলের পরিবারকেও ৩০ কেজি করে চাল দেয়া হয়েছে। লক্ষ্মীপুরের জেলা প্রশাসক একেএম মিজানুর রহমান শনিবার আসলপাড়া গ্রামে নিহত মতিনের বাড়িতে গিয়ে ওই চেক এবং ত্রাণ সহায়তা প্রদান করেন। রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.স.ম হাসান আল আমিন এবং স্থানীয় সাংবাদিকরা ওই সময় উপস্থিত ছিলেন। সীতাকুন্ডে অন্তঃসত্ত্বা গৃহবধূকে কুপিয়ে হত্যা সীতাকুন্ড (চট্টগ্রাম) সংবাদদাতা\ চট্টগ্রামের সীতাকুন্ডে সতীনের ছেলের হাতে খুন হয়েছে শাহানা আক্তার শানু নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূ। শুক্রবার রাতে উপজেলার জোড়ামতল এলাকায় এ ঘটনা ঘটে। শানুর ভাই আজম সতীনের ছেলে নজরুল ইসলামকে আসামি করে শনিবার সকালে মামলা করেছে সীতাকুন্ড মডেল থানায়। চাঁদপুরে ইমরাত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কমিটি চাঁদপুর প্রতিনিধি\ বাংলাদেশ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন চাঁদপুর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। রবিবার শহরের বাবুরহাট মোবারক মার্কেটে অনুষ্ঠিত সভায় জেলা শাখার সদস্যদের উপস্থিতিতে ২৫ সদস্য কমিটি গঠন করা হয়। সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা গোলাপ খান। সভাপতিত্ব করেন জেলা শাখার আহবায়ক ও নবগঠিত কমিটির সভাপতি মোঃ ইউনুছ বাট। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন সহ-সভাপতি আহাম্মদ সরকার, দেলোয়ার হোসেন, মোঃ বাচ্চু, সফিউদ্দিন, সাধারণ সম্পাদক ইউসুফ খান, যুগ্ম সম্পাদক শাহজাহান পাটওয়ারী, অর্থ সম্পাদক হাবিবুর রহমান (বাচ্চু)। রাজৈরে অগ্নিকাণ্ডে ১৭টি ঘর ভস্মীভূত টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা\ রাজৈর উপজেলার দুটি গ্রামে শনিবার পৃথক অগ্নিকাণ্ডে ১৭টি ঘর ভস্মীভূত হয়েছে । ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা । ক্ষতিগ্রস্থ পরিবার ও এলাকাবাসী সূত্র জানায়, শনিবার বিকালে হোসেনপুর ইউনিয়নের উত্তর বিদ্যানন্দী গ্রামে আলম ফকিরের বাড়িতে একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তে ছড়িয়ে পড়ে এবং ১২টি ঘর ভস্মীভূত হয় । একই দিন দুপরে একই ইউনিয়নের উত্তর হোসেনপুর গ্রামে আশরাব আলী খালাসীর বাড়িতে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে ৫টি ঘর ভস্মীভূত হয়