বিসিবি স্কুল দলের চারদিনের ম্যাচ

আপডেট : ০৭ এপ্রিল ২০১৩, ২২:১৪
বিসিবি অনূর্ধ্ব-১৬ স্কুল দলের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচের প্রথম দিনশেষে লিড নিয়েছে ভারতের কেরালা একাডেমি অনূর্ধ্ব-১৬ দল। গতকাল সিলেটের বিভাগীয় স্টেডিয়ামে শুরু হওয়া চারদিনের ম্যাচে টসে জিতে বিসিবি স্কুল দল ব্যাট করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। দলের পক্ষে একমাত্র আব্দুল হামিদ সর্বোচ্চ অপরাজিত ১৮ রান করেন। এছাড়া পিনাক ঘোষ ও আমিনুল ইসলাম ১২, শফিউল হায়াত হ্রদয় ১৫, রিয়াজুল ইসলাম ১৪ এবং অনিক ইসলাম ১৩ রান করেন। ব্যাটসম্যানদের বিপর্যয়ের কারণে প্রথম ইনিংসে বিসিবি স্কুল দল পায় মাত্র ১০৮ রান। সফরকারী দলের প্রশান্থ শিনাস হাসিম তিনটি উইকেট নেন। প্রথম ইনিংস ব্যাট করতে নেমে কেরালা দল ৬ উইকেটে ১৫৩ রান তোলে। সুরেশ সর্বোচ্চ ৪৬ রান করেন। আব্দুল হালিম নেন তিন উইকেট।