শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় পোশাক শিল্পে কর্মরত মহিলা কর্মীদের স্বাস্থ্য সেবা ও নিরাপত্তার বিষয় আন্তরিকতার সাথে দেখা এবং কার্যকর ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে। রবিবার সংসদ ভবনে কমিটির সভাপতি মোঃ ইসরাফিল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়। কমিটির সদস্য মোঃ শহীদুজ্জামান সরকার এবং রওশন জাহান সাথী সভায় অংশগ্রহণ করেন। সভায় ২১ থেকে ২৮তম বৈঠক পর্যন্ত সুপারিশসমূহের বাস্তবায়ন ও অগ্রগতির বিষয়ে পরবর্তী বৈঠকে আলোচনার সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় মহান মে দিবস উদ্যাপন উপলক্ষে বিস্তারিত আলোচনা হয়। মহান মে দিবসের অনুষ্ঠান যাতে নানা আয়োজনের মধ্যদিয়ে সুন্দর ও সুশৃংখলভাবে উদ্যাপিত হয় সে ব্যাপারে পরামর্শ দেয়া হয়।
সভায় জানানো হয়, ওসমানী স্মৃতি মিলনায়তনে মে দিবস ২০১৩ উদ্যাপনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে এবং এবারের মে দিবসের প্রতিপাদ্য “নিরাপদ কর্ম পরিবেশ এগিয়ে যাবে বাংলাদেশ” নির্বাচন করা হয়েছে।
সভায় তৈরি পোশাক শিল্পের শ্রম পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় গার্মেন্টস সেক্টরে আইন-শৃংখলা ও শ্রম পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে গঠিত কমিটির চলমান তদারকী কার্যক্রম অব্যাহত রাখা, শ্রম আইন সংশোধনের পদক্ষেপ চলমান রাখার সুপারিশ করা হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও সচিবালয়ের সংশ্লি¬ষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
