সেন্টমার্টিন থেকে ২৩ রোহিঙ্গা গ্রেফতার

আপডেট : ০৭ এপ্রিল ২০১৩, ২২:৪৬
সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় সেন্টমার্টিনের অদূরে গভীর সমুদ্র হতে ২৩ জন রোহিঙ্গা ও একজন বাংলাদেশিসহ একটি বোট আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ওমর ফারুক। আটককৃত রোহিঙ্গা সদস্যরা টেকনাফের শাহপরী দ্বীপ হতে অবৈধভাবে মালয়েশিয়ার উদ্দেশ্যে ফিশিং ট্রলারযোগে যাত্রা শুরু করেছিল। গতকাল রবিবার সকাল ১১টার দিকে নৌবাহিনীর জাহাজ ওমর ফারুক দিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রোহিঙ্গাদের মধ্যে আট জন অপ্রাপ্তবয়স্ক, ১০ জন টেকনাফে অবস্থিত জাতিসংঘ রিফিউজি ক্যাম্পের অধিবাসী এবং অন্যরা বিভিন্ন সময়ে আরাকান হতে বাংলাদেশে এসে টেকনাফে বসবাস করছিল।