বরিশালে কিশোর সন্ত্রাসীদের হামলায় স্কুলছাত্র নিহত

আপডেট : ০৭ এপ্রিল ২০১৩, ২২:৪৯
কিশোর সন্ত্রাসীদের হামলায় জিলা স্কুলের দশম শ্রেণির মেধাবী ছাত্র সামী রাফি ইনান (১৯) নিহত হয়েছে। সে নগরীর বাংলা বাজার এলাকার বাসিন্দা ঠিকাদার জাহাঙ্গীর হোসেন কানুর ছেলে। শনিবার সন্ধ্যায় আরশেদ আলী কন্ট্রাক্টর গলির সামনে ইনানের উপর প্রতিপক্ষের কিশোর সন্ত্রাসীরা হামলা চালায়। রাত ১২টায় শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইনান মারা যায়। এ ঘটনায় মহানগর জাতীয় পার্টির (এরশাদ) সহ-সভাপতি রফিকুল ইসলাম গফুরকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। এদিকে হামলাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল রবিবার সকাল থেকে বাংলা বাজারের সকল দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ করছে এলাকাবাসী ও ব্যবসায়ীরা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বন্ধুদের মধ্যে বাকবিতণ্ডা হলে সন্ধ্যায় রফিকুল ইসলাম গফুরের ছেলে রিশাদ এবং রিফাত, জুম্মান হোসেন রানা, হাসান এবং শিমন রড ও বেলচা দিয়ে ইনানকে পিটিয়ে গুরুতর আহত করে বলে নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন। কোতোয়ালাী থানার ওসি জানান, অভিযুক্ত সকল আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।