হেফাজতে ইসলামের ডাকা আজকের সকাল-সন্ধ্যা হরতাল প্রতিরোধ করতে গতকাল রবিবার বিকালে ময়মনসিংহ শহরে আওয়ামী লীগসহ ১৪ দল লগি, বৈঠা ও লাঠি নিয়ে মিছিল করেছে । রেলওয়ে মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের জেলা সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান এমপির নেতৃত্বে গতকাল বিকালে শহরের শিববাড়ি রোডস্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়। হরতাল বিরোধী শ্লোগান দিয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবুর রহমান খান শিল্কী, জাসদের জেলা সাধারণ সম্পাদক এস এম সাদিক হোসেন, আওয়ামী লীগের জেলা সাংগঠনিক সম্পাদক মোমতাজ উদ্দিন মন্তা, স্বেচ্ছাসেবকলীগের নেতা আফাজউদ্দিন সরকার, এহতেশামুল আলম, যুবলীগের জেলা সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, জেলা ছাত্রলীগের সভাপতি তাজউদ্দিন রানাসহ ১৪ দলের অন্যান্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।
