জিয়ানগরে মন্দিরের মূর্তি চুরি

আপডেট : ০৭ এপ্রিল ২০১৩, ২২:৫১
জেলার জিয়ানগর উপজেলায় মন্দিরের মূর্তি ও পূজার বিভিন্ন উপকরণ চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে উপজেলার পাড়েরহাটের হোগলাবুনিয়া ঠাকুর বাড়ির নারায়ণ মন্দিরের নারায়ণ ও শিব এর দুটি মূর্তিসহ পূজার বিভিন্ন উপকরণ দুর্বৃত্তরা চুরি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ঠাকুর বাড়ির অরুন চক্রবর্তী ও সাধনা রানী চক্রবর্তী জানান, রবিবার সকালে মন্দিরে গিয়ে দেখি নারায়ণ ও শিবের প্রতিমা, ঘন্টা, প্রসাদের থালা বাসনসহ পূজার যাবতীয় উপকরণ নেই। এ বিষয়ে পাড়েরহাট পুলিশ ফাঁড়ির এসআই সান্টু সরকার জানান, প্রতিমা চুরির কোন ঘটনা ঘটেনি তবে পূজার উপকরণ চুরি হয়েছে বলে জেনেছি। এ ব্যাপারে লিখিত অভিযোগ দেয়া হলে ব্যবস্থা নেয়া হবে।