জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর কমিটির ভারপ্রাপ্ত সেক্রেটারি ডা. মুহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে গতকাল রবিবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। দুপুর ২টার দিকে ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ তাকে আদালতে হাজির করা হয়। আদালত পরে শুনানির দিন ধার্য করে আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
