সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান চৌধুরীর ইন্তেকাল

আপডেট : ০৭ এপ্রিল ২০১৩, ২২:৫৪
নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী গতকাল রবিবার ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ....... রাজেউন। তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ। শোকবাণীতে তিনি বলেন, মরহুম মিজানুর রহমান চৌধুরী একজন জাতীয় সংসদ সদস্য হিসেবে নীলফামারী-৩ আসনের জনগণের খেদমত করে গেছেন। জনগণের ভোটাধিকার আদায়ের আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনে তিনি ভূমিকা পালন করেছেন। তিনি মরহুমের শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ পাক তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন। - প্রেস বিজ্ঞপ্তি