আজ ‘মাকড়সা’-এর শেষ পর্ব

আপডেট : ০৮ এপ্রিল ২০১৩, ১৯:০৮
আজ রাত ৮টা ১৫ মিনিটে ৫৩তম পর্বে শেষ হচ্ছে আরটিভিতে প্রচারিত ধারাবাহিক নাটক ‘মাকড়সা’। নাটকটি রচনা করেছেন শ্রাবণ মেহেদী। গল্প ও পরিচালনা করেছেন শেখ সেলিম। এই ধারাবাহিক নাটকটিতে অভিনয় করেছেন—শর্মিলী আহমেদ, মাসুদ আলী খান, ইলোরা গহর, মনিরা মিঠু, মারজুক রাসেল, ফারাহ রুমা, লামিয়া মিমো, এমএস রানা, নিলয়, নাফিজা, মিশু সাব্বির, রাহা, রিফাত চৌধুরী, সিরাজ হায়দার, আশরাফ টুলু, কাজী উজ্জল, তানিয়া ইসলাম, তানজির ইফতি, রাজা, শ্রাবণ মেহেদী, সুমন আহমেদ বাবু, সাদিয়া আফরিন প্রমুখ। বিশেষ করে বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের মধ্যে যে দ্বন্দ্ব তা নিখুঁতভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। নিয়ে আসা হয়েছে মধ্যবিত্ত পরিবারের বর্তমান অবস্থা, রাজনৈতিক অস্থিরতা, বর্তমান প্রজন্মের প্রেম ভাবনা প্রভৃতি বিষয়।