‘কোয়ি মিল গায়া’ ছবিটির ব্যাপক সফলতার পর তার কয়েক বছর পরই মুক্তি পায় ছবিটির দ্বিতীয় সিক্যুয়াল ‘কৃষ’। এই ছবিটিও বক্স অফিসে ব্যাপক ব্যবসা করে এবং প্রশংসিত হয়। কিন্তু ‘কৃষ’ মুক্তি পাওয়ার কিছুদিন পরই এর তৃতীয় সিক্যুয়াল ‘কৃষ থ্রি’ নির্মাণের ঘোষণা দিলেও ৮ বছর চলছে কিন্তু এর কোনো হদিস পাওয়া যাচ্ছে না। এমনকি এটি যে, নির্মাণের ঘোষণা দর্শকরা শুনেছিলেন সেটিও ভুলে যেতে বসেছেন অনেকে। তবে আশার খবর হলো, সম্প্রতি এক সাক্ষাত্কারে ঋত্বিক রোশন জানান যে, আগামী দিওয়ালিতেই মুক্তি পাচ্ছে ছবিটি। দিওয়ালির প্রথম রবিবার অর্থাত্ আগামী ৩ নভেম্বর মুক্তি পাবে ছবিটি। ঋত্বিক আরও বলেন, ‘এবারের ঘোষণাতে কোনো ব্যতিক্রম হবে না। কেননা, আমাদের যাবতীয় ঝামেলা আমরা শেষ করেছি। শুটিংতো আগেই আমরা অনেকখানি সম্পন্ন করে রেখেছি। এখন খানিকটা শুটিং বাকি আছে, বাদ বাকিটা পোস্ট প্রোডাকশনের কাজ।’
