মা :বল্টু, হাতুড়ি দিয়ে পেরেক ঠুকতে যেও না। হাতে লাগবে।
বল্টু : চন্তা করো না মা, পেরেকগুলো আমি নিজে না ধরে পিন্টুকে দিয়ে ধরাচ্ছি।
:আমার নানা এতো ভালো শিকারি ছিলেন যে মধুপুর বনের সব বাঘ তিনি একাই মেরে শেষ করেছেন।
:যাহ! মিথ্যা কথা বলার আর জায়গা পাস না। মধুপুর বনে তো কখনো বাঘই ছিল না!
:হুমম! আমার নানা যদি মেরে শেষই করে ফেলেন তাহলে আর বাঘ আসবে কোথা থেকে শুনি?
প্রথম বন্ধু :আমাদের দেশে আর পাঁচ বছর পর কী হবে বলতো?
দ্বিতীয় বন্ধু :কী আর হবে! এখন যেহেতু ২০১৩ সাল তখন নিশ্চয়ই ২০১৮ হবে!
এলাকায় আসা এক আগন্তুককে অনেকক্ষণ ধরে কিছুটা হাঁটার পর পর কিছুটা দৌঁড়াতে দেখে এলাকার তরুণদের সন্দেহ হলো। তারা ওই আগন্তুকের গতি রোধ করে জানতে চাইল, ‘কী ব্যাপার বলুন তো? আপনার আচরণ তো খুবই সন্দেহজনক বলে মনে হচ্ছে। এভাবে একটু পর পর দৌড়াচ্ছেন কেন?’ উত্তরে ওই আগন্তুক জানালেন—
‘না মানে শুনেছি এ এলাকায় নাকি পাগলা কুকুরের খুব উপদ্রব। তা কুকুর তাড়া করলে তো দৌড়াতেই হবে। আর তখন যাতে কুকুর আমাকে ধরতে না পারে তাই আগে থেকেই কয়েক পা এগিয়ে রাখছি আর কি!’
