সংবাদ কণিকা

আপডেট : ০৮ এপ্রিল ২০১৩, ২০:৩৮
নতুন প্রজাতির প্রাণী গত বছর হলিউডের চলচ্চিত্র পরিচালক জেমস ক্যামেরন সমুদ্র অভিযানে ডুব দিয়েছিলেন প্রশান্ত মহাসাগরের গভীরে। সেই অভিযানে তোলা ভিডিও থেকে সাগরের গভীরে বসবাসবারী একটি নতুন প্রজাতির সি কিউকামর আবিষ্কৃত হয়েছে। লাইভ সায়েন্স ম্যাগাজিন জানিয়েছে, এই অভিযানের সময় তার ক্যামেরার ভিডিও ফুটেজে ধরা পড়ে এতোদিন মানুষের অলক্ষ্যে থাকা কয়েক প্রজাতির প্রাণী, যেগুলো নিয়ে গবেষণা চলছে। ক্যামেরন যে অভিযানে ভিডিও নিয়ে প্রশান্ত মহাসাগরের ১১ কিলোমিটার গভীরে গিয়েছিলেন তা নিয়ে এখন গবেষণা করছেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার সমুদ্রবিজ্ঞানের গবেষকরা। — বর্তমান পত্রিকা পাখিরাও গান শেখে! পাখিদের নিয়ে বহু কবি-সাহিত্যিক মজার মজার গল্প কাহিনী লিখে গেছেন। এ নিয়ে অনেক গবেষণা-সমীক্ষাও হয়েছে। এক-এক পাখির এক এক নাম। রয়েছে পাখিদের কথা বলাসহ নানা গল্প। এবার পাখিরা নাকি মানুষের মতো গান শেখে বলে জানা গেছে। বিশ্ব বন্যপ্রাণী সংস্থার ভারতীয় শাখা সম্প্রতি তাদের এক রিপোর্টে এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, রীতিমতো মানুষের মতোই তাদের গান শিখতে হয়। — এএফপি কলকাতায় ফের শ্লীলতাহানি কলকাতার পার্ক স্ট্রিটে ধর্ষণ নিয়ে আলোড়ন থামতে না-থামতেই ওই রাস্তায় ফের শ্লীলতাহানির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাত ১টার দিকে বছর পঁচিশের এক মহিলা পার্ক স্ট্রিটে একটি রেস্তোরাঁর বাইরে তার বন্ধুর জন্য অপেক্ষা করছিলেন। তিনি কয়েকমাসের অন্তঃসত্ত্বা। অভিযুক্ত আনোয়ার তার পরিচিত। — পিটিআই হল্যান্ডের নৌকাবাড়ি নেদারল্যান্ডের নৌকাবাড়িতে বসবাসকারী মানুষের সংখ্যা দিনে দিনে বাড়ছে। সেদেশে এর সংখ্যা ১০ হাজারের মতো। এগুলোর মধ্যে আড়াই হাজারের অবস্থান বিভিন্ন খালের মধ্যে। বাকিগুলো বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পানিতে বসবাসের এই ধারণা অবশ্য নতুন কিছু নয়। কৃত্রিম দ্বীপের ধারণা বহু আগে থেকেই ভবিষ্যত্ পরিকল্পনার টেবিলে ছিল। — ডয়েচে ভেলে