উড়িষ্যার সেনা ঘাঁটি থেকে রোববার পরমাণু বোমা বহনে সক্ষম অগ্নি-২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে ভারত। এক প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে দ্য ডন এ খবর জানিয়েছে। — খবর বিডিনিউট টোয়েন্টিফোর ডটকমের। ভদ্রক জেলার হুইলার্স দ্বীপে এই পরীক্ষাটি চালানো হয় বলে এই মহড়ার সঙ্গে যুক্ত এক সেনাসূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ভারতীয় সেনা বাহিনীতে ইতোমধ্যে ভূমি থেকে ভূমিতে উেক্ষপণযোগ্য স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত হয়েছে। ওই ক্ষেপণাস্ত্রটি ২ হাজার কিলোমিটার দূরের নিশানায় নির্ভুল আঘাত হানতে সক্ষম।
