গোপালগঞ্জে বিচারক দম্পতির সরকারি বাসায় দুঃসাহসিক চুরি

আপডেট : ০৮ এপ্রিল ২০১৩, ২১:৪৩
গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জে বিচারক দম্পতির সরকারি কোয়ার্টারে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা নগদ টাকা , স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুটে নেয়। গোপালগঞ্জের সিনিয়র সহকারি জজ মোঃ বুলবুল ইসলাম ও তার স্ত্রী গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত জাবীন নিম্মির শহরের মডেল স্কুলের পাশের সরকারি কোয়ার্টারে এ ঘটনা ঘটেছে। সাপ্তাহিক ছুটিতে গত বৃহস্পতিবার বিচারক দম্পতি কোয়ার্টারে তালা দিয়ে খুলনায় বেড়াতে যান। এ ফাঁকে চোরেরা কোয়ার্টারের জানালার গ্রিল কেটে বাসার ভিতরে ঢুকে আলমারি, ট্রাংকসহ বিভিন্ন আসবাবপত্র তছনছ করে নগদ ২০ হাজার টাকা, প্রায় ৩ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। গত রবিবার সকাল ৯ টায় সিনিয়র সহকারি জজ মোঃ বুলবুল ইসলাম কোয়ার্টারে ঢুকে বেডরুম তছনছ অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশের পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।