ক্যাপসন নিউজ

আপডেট : ০৮ এপ্রিল ২০১৩, ২১:৪৩
শেরপুর : গতকাল সোমবার শেরপুরের ঐতিহ্যবাহী গড় জড়িপার কালীদহ সাগরে হিন্দু ধর্মাবম্বীদের বারুনী স্নান অনুষ্ঠিত হয়। মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী বৈদিকমন্ত্র উচ্চারণসহ সাগরের পুণ্য সলিলে অবগাহন করেন। এ সময় পুণ্যার্থীরা পূর্ব পুরুষের আত্মার শান্তির জন্য তর্পণ করেন। স্নানার্থীদের বিশ্বাস এ পুণ্য সলিলে অবগাহন করলে পাপমোচন হয়। স্নান শেষে সাগরপাড়ে গঙ্গাপূজা ও সংকীর্তন অনুষ্ঠিত হয় —ইত্তেফাক দুমকী (পটুয়াখালী) : দুমকী উপজেলার দুটি ইউনিয়নের মাঝখানে মুরাদিয়া খালের উপর ২০০ ফুট সাঁকোর স্থলে ৩০ বছরে ব্রীজ হয়নি। এই সাঁকোটি দিয়ে মুরাদিয়া ও শ্রীরামপুর ইউনিয়নের ২৫ হাজার লোক যাতায়াত করে। ২টি ইউনিয়নের প্রাথমিক, মাধ্যমিক ও কলেজের ছাত্র-ছাত্রীরা এতে পারাপার হয়। সাঁকোর পার্শ্বস্থ মুরাদিয়া মহিলা মাদ্রাসা, জামলা এইচ গনি দাখিল মাদ্রাসা, গাবতলী বাজার, কলবাড়ী বাজার রয়েছে। সাঁকোটির স্থলে ব্রীজ নির্মাণের দাবি করেছেন ভুক্তভোগীরা —ইত্তেফাক ময়মনসিংহের গৌরীপুরে বহেড়াতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়মের প্রতিবাদে অভিভাবকরা রবিবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন — ইত্তেফাক