গোপালগঞ্জে অবৈধ হারবাল ব্যবসায়ীর কারাদণ্ড

আপডেট : ০৮ এপ্রিল ২০১৩, ২১:৪৪
গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জে লাইসেন্সবিহীন ইন্ডিয়া হারবাল ব্যবসায়ী হেকিম মো.সাইফুল ইসলামকে (২৬) গত রবিবার তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মতিন এ রায় দেন। সাজাপ্রাপ্ত সাইফুল ইসলাম খুলনা শহরের কোতোয়ালী থানার এলাকার মো. আশরাফ আলীর ছেলে। গোপালগঞ্জ সদর থানার এস.আই জানান, সাইফুল ইসলাম গোপালগঞ্জ শহরের কবরস্থান রোডের একটি ভাড়া বাড়িতে লাইসেন্সবিহীন অবৈধ হারবাল মেডিসিনের ব্যবসা করে আসছিল। ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন বছরের জন্য কারাদণ্ড প্রদান করেন। সন্ধ্যায় পুলিশ সাজাপ্রাপ্ত সাইফুলকে জেলা কারাগারে পাঠায়।