টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
টেকনাফে ইয়াবা, বিয়ার, মদসহ গত রবিবার নৌকা জব্দ করেছে বিজিবি। জব্দকৃত মাদকের মূল্য প্রায় ১২ লাখ টাকা। এছাড়া শনিবার গভীর রাতে নাফনদীর আড়াই সীমান্ত এলাকা থেকে ৫৮০ ক্যান্ড আন্ডামান গোল্ড বিয়ার, ১০৬ বোতল কান্ট্রি ড্রাই জিন মদ, ৩৬ বোতল মান্ডেলা রাম মদ, ৩৬ বোতল গোল্ডেন ক্যান্ট্রি ড্রাই জিন মদ, ৬৭ ক্যান ডাইয়া ব্লু বিয়ার ও ১৫০ লিটার চোলাই মদসহ একটি কাঠের নৌকা জব্দ করে। এ সময় মাদক পাচারকারীরা পালিয়ে যায়। জব্দকৃত মাদক ও নৌকার মূল্য ৫ লাখ ১২ হাজার ৮শ’ টাকা। অপরদিকে একই রাতে শাহপরীরদ্বীপ ডাঙ্গর পাড়া এলাকা থেকে ৩৪ বোতল গোল্ডেন ক্যান্ট্রি ড্রাই জিন মদ, ৩৫ ক্যান্ড আন্ডামান গোল্ড বিয়ার ও ১২ লিটার বাংলা মদ জব্দ করে। বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদক জব্দের সত্যতা নিশ্চিত করেন ৪২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাহিদ হাসান।
