শ্যামনগর (সাতক্ষীরা ) সংবাদদাতা
যৌতুকের দাবিকৃত টাকা না পেয়ে স্ত্রীকে মারপিটের ঘটনা ঘটেছে। ভিকটিম কলেজ শিক্ষিকা শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কলেজ শিক্ষিকা নাসরিন বাদী হয়ে স্বামী, শ্বশুর, শাশুড়ী ও দেবরের নাম উল্লেখ করে শ্যামনগর থানায় মামলা করেছেন। প্রকাশ, শনিবার রাতে শ্যামনগর উপজেলার বাদঘাটা গ্রামের নজরুল ইসলাম গাজীর ছেলে সামিউল মনির আতরজাহান মহিলা কলেজের শিক্ষিকা স্ত্রী নাসরিন বানুকে মারপিট ও হত্যার চেষ্টায় ব্যর্থ হয়ে ঘরের মধ্যে তালা দিয়ে রাখে। ছেলে-মেয়ের কান্না ও চিত্কারে স্থানীয়রা ছুটে আসে এবং মুমূর্ষু অবস্থায় কলেজ শিক্ষিকাকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্িত করে। কলেজ শিক্ষিকা নাসরিন বানু জানান, স্বামীর পরকীয়া প্রেম ও অনৈতিক কাজে বাধা দেয়ায় তাকে প্রায়শই নির্যাতন করা হয়। স্বামীকে মোটরসাইকেল কেনার জন্য দেড় লাখ টাকা দেয়া হয়েছে। উল্লেখ্য, এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
