জামালপুরের ইসলামপুর সন্ত্রাসীদের হামলায় মাসব্যাপী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেলেন মলিন শেখ (৫০)। জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার সন্ত্রাসী বিল্লাল, শাহিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী গত ৬ মার্চ কুলকান্দি বাজারের খাবার দোকান মালিক মলিন শেখকে বেধড়ক মারপিট করে।
ঢাকার একটি হাসপাতালে ভর্তির পর দীর্ঘ একমাস চিকিত্সার পর ৬ এপ্রিল তিনি মারা যান। এলাকাবাসীর অভিযোগ, নিহত মলিন শেখের মাথায় মারাত্মক আঘাত পাওয়া সত্ত্বেও জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার যতীন্দ্র চন্দ্র মন্ডল মৃত্যুর পূর্বে একটি নরমাল সনদ প্রদান করেন। এলাকাবাসী তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
