ডুমুরিয়ায় শিশুর ধর্ষক গ্রেফতার

আপডেট : ০৮ এপ্রিল ২০১৩, ২১:৪৭
ডুমুরিয়ার পল্লীতে এক শিশু (৭) ধর্ষিত হলে ধর্ষককে গ্রেফতার করা হয়। পারিবারিক ও পুলিশ সূত্রে জানায়, উপজেলার শোলগাতীয়া গ্রামের এক দিনমজুরের কন্যা (৭) রবিবার রাতে খাবার খেয়ে দাদীর (৭০) সাথে ঘরের খোলা বারান্দায় ঘুমিয়ে পড়ে। এ সুযোগে প্রতিবেশী চায়ের দোকানদার লম্পট উজ্জল সাহা (২৭) গভীর রাতে ঘুমন্ত শিশুকে তুলে নিয়ে পাশে একটি মত্স্য ঘেরের আইলে গামছা দিয়ে মুখ বেঁধে ধর্ষণ করে। এলাকাবাসী ধর্ষক উজ্জল সাহাকে গতকাল সোমবার গণপিটুনি দিয়ে রঘুনাথপুর পুলিশ ক্যাম্পে সোপর্দ করে। ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ এম মসিউর রহমান জানান, ধর্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।