সেনবাগে জামায়াত নেতা গ্রেফতারের প্রতিবাদ

আপডেট : ০৮ এপ্রিল ২০১৩, ২১:৪৮
সেনবাগ সংবাদদাতা পুলিশের উপর হামলার মামলায় নোয়াখালীর সেনবাগে জামায়াত নেতা মো. সামছুদ্দোহাকে (৩১) গ্রেফতার করেছে পুলিশ। এদিকে, দলীয় নেতা মো. সামছুদ্দোহাকে গ্রেফতারের পর রাতে জামায়াত শিবিরের একদল কর্মী সেনবাগ-সোনাইমুড়ি প্রধান সড়কের সেনবাগ উপজেলার ফকিরেরহাট ও কাদরা এলাকায় সড়কের গাছের গুঁড়ি ফেলে অবরোধের চেষ্টা চালায়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যায় জামায়াত শিবির কর্মীরা সেনবাগ পৌর শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে।